মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ারুল ইসলাম সদর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
বুধবার দুপুরের দিকে তিনি আরআর মাধ্যমিক বিদ্যালয় এবং মেহেরপুর এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষার মান উন্নয়ন, পাঠদান কার্যক্রম ও শিক্ষা পরিবেশ নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় আরআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
The post মেহেরপুর সদরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন একাডেমিক সুপারভাইজার appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.