Tuesday, November 17, 2026 Khulna, Bangladesh
23°C Overcast
Latest
Meherpur

মেহেরপুর সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে ৮ সদস্যের কমিটি গঠন

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ৮ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার… The post মেহেরপুর সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে ৮ সদস্যের কমিটি গঠন appeared first on Meherpur News.

Read on Meherpur News Link copied
মেহেরপুর সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে ৮ সদস্যের কমিটি গঠন
Photo: Meherpur News

মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ৮ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির বাড়িবাঁকা সীমান্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

বাড়িবাঁকা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার তাপস কুমার ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভা শেষে বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেনকে সভাপতি এবং ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

The post মেহেরপুর সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে ৮ সদস্যের কমিটি গঠন appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original