মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এদিন প্রাথমিকভাবে আবেদনকারী প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক মাপ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
বৃহস্পতিবার পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথম দিনের ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ও ঘোষণাপত্র প্রদান করা হয়।
এ সময় মেহেরপুরের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আলী হায়দার চৌধুরী, বিপিএম প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পাবেন, তারা নিজ নিজ যোগ্যতার ভিত্তিতেই নিয়োগপ্রাপ্ত হবেন। এ কারণে প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রাথমিক বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম; পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার মনোনীত প্রতিনিধি পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট), এসবি মোহাম্মদ মোবারক হোসেন, বিপিএম-সেবা; নিয়োগ বোর্ডের সদস্য সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার এবং যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
The post মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের প্রথম দিনের বাছাই সম্পন্ন appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.