Sunday, November 29, 2026 Khulna, Bangladesh
21°C Mainly clear
Latest
Meherpur

মেহেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুর নিউজ: সারাদেশে আওয়ামী লীগ কর্তৃক হামলা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার… The post মেহেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত appeared first on Meherpur News.

Read on Meherpur News Link copied
মেহেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
Photo: Meherpur News

মেহেরপুর নিউজ:

সারাদেশে আওয়ামী লীগ কর্তৃক হামলা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আলী।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর যুবদলের সদস্য সচিব আহাম্মেদ রনিসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

The post মেহেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original