Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Mainly clear
Latest
Politics

মোংলায় ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

মোংলা প্রতিনিধি সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ খাঁকে পূর্ব শত্রুতা ও ষড়যন্ত্র করে ঘটনার ৮ দিন পর মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে বনরক্ষীদের বাঁধা উপেক্ষা করে...

Read on Dainik Khulna 24 Link copied
মোংলায় ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার
Photo: Dainik Khulna 24
মোংলা প্রতিনিধি 
সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ খাঁকে পূর্ব শত্রুতা ও ষড়যন্ত্র করে ঘটনার ৮ দিন পর মামলায়  ফাঁসিয়ে গ্রেপ্তার করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে বনরক্ষীদের বাঁধা উপেক্ষা করে তাদের উপর হামলার ভিডিও ফুটেজের কোথাও তিনি ছিলেন না বলে দাবী তাঁর আপন ছোট ভাই লিটন খাঁর।
সুন্দরবনের ক্ষতিসাধনকারী যতবড়ই প্রভাবশালী অপরাধী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনার কড়া নির্দেশ রয়েছে বনবিভাগসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি পরিবেশ প্রতিমন্ত্রী শেখ  ফরিদুল ইসলামের।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জয়মনি বাজারের আবু সাইদের চায়ের দোকান থেকে মোংলা থানা পুলিশ মোশাররফ খাঁকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে তাঁকে মোংলা থানা থেকে খুলনার দাকোপ থানা পুলিশের কাছে রাতেই হস্তান্তর করা হয়। পাশ্ববর্তী দাকোপ থানা গ্রেপ্তারের জন্য মোংলা থানায় সহোযোগিতা চাইলে তাকে গ্রেপ্তার করতে সহযোগিতা করা হয় বলে জানায় মোংলা ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন।
মোশাররফ খাঁ জয়মনি গ্রামের শরকির খাল এলাকার মৃত সাহেব আলী খাঁর ছেলে। মোশারফ পেশায় একজন মাছের পোনা ব্যবসায়ী।
মোশাররফ খাঁর ছোট ভাই লিটন খাঁ অভিযোগ করে বলেন, আমার বড় ভাই ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। মোশাররফ খাঁ সুন্দরবনের কোনো অপরাধমূলক কাজের সঙ্গে বিন্দুমাত্র জড়িত নন। বরং তিনি ফরেস্ট অফিসে বনরক্ষীদের ডাকে বিভিন্ন কাজে তাদের অফিসে নিয়মিত সহায়তা করতেন। সোহেল ও লাইজু পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার বিরোধের জেরে ষড়যন্ত্র করে তাকে এই মামলায় ফাঁসিয়েছেন। তিনি আরও বলেন, গত ২ নভেম্বর সুন্দরবনের দাকোপ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার ঘটনার পর ৩ জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। হঠাৎ জানতে পারলাম এই মামলায় আমার নির্দোষ ভাইকেও আসামি করা হয়েছে। সবাই জামিনে মুক্তি পেলে মূল ষড়যন্ত্রকারীরা কারা তা আরও স্পষ্ট হয়ে যাবে। আমি আমার ভাইয়ের গ্রেপ্তারের ঘটনায় সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত  চাই। তবে এই ঘটনার সুযোগ নিয়ে মোশাররফ খাঁর মতো একজন নিরপরাধ ও রাজনৈতিক ব্যক্তিকে প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসিয়েছেন।
উল্লেখ্য, গত ২ নভেম্বর সুন্দরবনের দাকোপ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় বনরক্ষীরা বাঁধা দিলে বিষ প্রয়োগকারীরা দেশীয় অস্ত্র (দা) নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে খুলনার দাকোপ থানায় মামলা দায়ের করা হয়।
বিষয়টি জানার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জড়িতদের দ্রুত গ্রেপ্তারের কড়া নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে গত শনিবার (৭ নভেম্বর) পুলিশ মোংলার জয়মনি গ্রাম থেকে প্রথমে সোহেল শেখ ও লাইজু বেগমকে এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিষ বিক্রেতা সেলিম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের খুলনা কারাগারে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে সুন্দরবনকে ঘিরে বনজ ও মৎস্য সম্পদ আহরণে নানা জটিলতা, অপ্রীতিকর ঘটনা এবং অসাধু চক্রের অবৈধ কর্মকাণ্ড স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ তৈরি করেছে। বৈধ ও অবৈধ ব্যবসার গ্যাড়াকলে পড়ে গড়ে ওঠা এসব সিন্ডিকেট একদিকে যেমন জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে, অন্যদিকে স্থানীয়দের মধ্যে পক্ষে-বিপক্ষে বিভাজন সৃষ্টি করে সুন্দরবনের সামগ্রিক নিরাপত্তা ও আইনি ব্যবস্থাপনা নিয়েও বড় ধরণের প্রশ্ন তুলেছে।
Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original