Tuesday, November 17, 2026 Khulna, Bangladesh
27°C Overcast
Latest
Khulna

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মওলানা ভাসানী দেশের মজলুম জনতার কণ্ঠস্বর ছিলেন। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে তার জন্ম। শওকত আলী খান তার বাবা ও মজিরন বিবি তার মা। তার ডাকনাম ছিল […]

Read on Khulna Gazette Link copied
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
Photo: Khulna Gazette

মওলানা ভাসানী দেশের মজলুম জনতার কণ্ঠস্বর ছিলেন। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে তার জন্ম। শওকত আলী খান তার বাবা ও মজিরন বিবি তার মা। তার ডাকনাম ছিল চ্যাগা মিয়া। পুরো নাম আব্দুল হামিদ খান ভাসানী। তিনি ১৯০৯-১৯১৩ সালে গোপন চরমপন্থি রাজনৈতিক দলে যুক্ত ছিলেন। ১৯১৩ সালে ওই দল ত্যাগ করেন। ১৯১৯ সালে কংগ্রেস এ যোগ দেন। ১৯২১ সালে ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন। এক পর্যায়ে কংগ্রেসের উপর ক্ষুব্ধ হয়ে স্বরাজ দল গঠন করেন।

১৯২৪ সালে জমিদারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। ১৯২৮ সালে খেলাফত আন্দোলন সহ নানা আন্দোলনে জড়িয়ে পড়েন। ভারতবর্ষের স্বাধীনতার পর তিনি পূর্ব পাকিস্তানে চলে আসেন। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ গঠনের নেতৃত্ব দেন। ১৯৫২ সালে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী মিস ফাতেমা জিন্নাহকে সমর্থন দেন। ১৯৫৭ সালের ৮-১০ ফেব্রুয়ারি, টাঙ্গাইলের সন্তোষের কাগমারীতে ‘কাগমারী সাংস্কৃতিক সম্মেলন’ অনুষ্ঠিত হয়।

১৯৫৭ সালের ২৬ জুলাই ‘ন্যাপ’ নামক রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ১৯৬৯ এর গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেন। ১৯৭০ সালে জাতীয় নির্বাচন বর্জন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। স্বাধীনতা পরবর্তী ‘ভুখা মিছিল’ ও ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা অভিমুখে লংমার্চ তার রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য অধ্যায়। সে বছরের ৭ নভেম্বর সংবাদ সম্মেলনই তার রাজনৈতিক শেষ কর্মসূচি। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকায় ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন আজ বিস্তারিত কর্মসূচি নিয়েছে।

বিএনপি’র কর্মসূচি : খুলনা নগর বিএনপি আজ বেলা ১১টায় ও জেলা বিএনপি বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।

এদিকে মওলানা ভাসানী ফাউন্ডেশন আজ বিকাল ৫টায় নবপল্লী কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করেছে। কেডিএ’র চেয়ারম্যান ও নগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা অনুষ্ঠানের প্রধান অতিথি। শেষ পর্বে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original