Sunday, November 29, 2026 Khulna, Bangladesh
21°C Mainly clear
Latest
Meherpur

মুজিবনগরে এসআরবির অভিযানে ভারতীয় মালামালসহ যু্বক আটক

মেহেরপুর নিউজ : মেহেরপুরের মুজিবনগরে মাদকবিরোধী অভিযানে ৯২ বোতল অবৈধ ও আমদানি নিষিদ্ধ কোডিনযুক্ত সাসপেনশনসহ লিখন মিয়া (২৫) নামের এক যুবককে আটক… The post মুজিবনগরে এসআরবির অভিযানে ভারতীয় মালামালসহ যু্বক আটক appeared first on Meherpur News.

Read on Meherpur News Link copied
মুজিবনগরে এসআরবির অভিযানে ভারতীয় মালামালসহ যু্বক আটক
Photo: Meherpur News

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের মুজিবনগরে মাদকবিরোধী অভিযানে ৯২ বোতল অবৈধ ও আমদানি নিষিদ্ধ কোডিনযুক্ত সাসপেনশনসহ লিখন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ৪৯ বোতল ‘Apcores Cough Syrup’ এবং ৪৩ বোতল ‘ESkuf Cough Syrup’ রয়েছে।
​রবিবার সকাল ৬টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত লিখন মিয়া মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামের শওকত আলীর ছেলে।

আটকের ​বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-৩, মেহেরপুর, এসআরবি-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও কোম্পানি কমান্ডার ফাহাদুজ্জামান আকন্দ।

এসআরবি সূত্র জানায়,আটক যুবক দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় মালামালসহ ওই যুবককে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

The post মুজিবনগরে এসআরবির অভিযানে ভারতীয় মালামালসহ যু্বক আটক appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original