Thursday, November 12, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Politics

নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানি থেকে পালিয়ে যাওয়া হিটলারের নাৎসি বাহিনীর মতো গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে জাতীয় সংসদে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই […]

Read on Khulna Gazette Link copied
নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
Photo: Khulna Gazette

জার্মানি থেকে পালিয়ে যাওয়া হিটলারের নাৎসি বাহিনীর মতো গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে জাতীয় সংসদে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মানবাধিকার সমুন্নত রেখে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই বিরোধীদলীয় নেতার অতীতের কিছু বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পরপরই ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা করেছিলেন যে, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম নির্যাতন করেছে তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সাড়ে ১৫ বছর যে নির্যাতন চালিয়েছে, কোনো অনুতাপ বা ক্ষমা চাওয়া ছাড়াই এভাবে একতরফা ক্ষমা করে দেওয়া দেশবাসী ও সরকার যৌক্তিক মনে করে না। এমনকি ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনে ব্রিটিশ চেম্বার অব কমার্সের অনুষ্ঠানেও তিনি ফ্যাসিস্টদের রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে আখ্যা দিয়েছিলেন।

চলমান নাশকতাকে আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৪ সালের ৪ জুন তৎকালীন হোটেল শেরাটনের সামনে আওয়ামী লীগের ডাকা হরতালে গান পাউডার দিয়ে বিআরটিসির বাসে আগুন ধরিয়ে দিয়ে যেভাবে জীবন্ত ১১ জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল, সেই ইতিহাস দেশবাসী ভোলেনি। এমনকি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখনো রয়েছে।

সীমান্তের ওপার থেকে সাম্প্রতিক অস্থিরতায় মদদ দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। আমি এতে একমত। তবে ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সাথে ভিনদেশি সংস্থার গোপন বৈঠকের সাথে এই সুড়সুড়ির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও কলে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের তালিকা তৈরি ও ঘরবাড়ি ভাঙার যে হুমকি দেওয়া হচ্ছে, তা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (শেখ হাসিনা) ফিরলে নাকি জুলাই বিপ্লবীদের শিক্ষা দেবেন। কিন্তু মহান আল্লাহ হয়তো তাকে আর সেই সুযোগ দেবেন না। যেভাবে পুরো একটি দল দেশ ছেড়ে পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি ছেড়ে পালানোর সাথেই এর তুলনা চলে। নাৎসিরা যেমন আর ফিরে আসতে পারেনি, তেমনি ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও আর বাংলাদেশে ফিরতে পারবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর কখনোই পেটুয়া বাহিনীতে পরিণত করা হবে না জানিয়ে তিনি বলেন, সরকার মানবাধিকারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তবে প্রয়োজনে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং জুলাই আন্দোলনের গণহত্যার বিচারের অঙ্গীকার পূরণে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম এখন থেকে জেলায় জেলায় তদন্ত কার্যক্রম শুরু করবে।

সরকারের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীলতাকে দুর্বলতা না ভাবার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা জানে এ সরকারের আমলে তাদের গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না, আয়নাঘরে থাকতে হবে না কিংবা রিমান্ডে অমানবিক নির্যাতন সহ্য করতে হবে না। এই উদারতার সুযোগ তারা নেওয়ার চেষ্টা করছে। তবে মানবাধিকারের সীমারেখার মধ্যে থেকেই নাশকতাকারীদের সমস্ত চক্রান্ত সরকার নস্যাৎ করবে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original