Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
25°C Clear sky
Latest
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া 1 hour ago মেহেরপুরে ৪ দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন 1 hour ago মেহেরপুরের আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন 1 hour ago আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১৫১ জন পেয়েছেন সারের ডিলারশিপ 1 hour ago মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 1 hour ago সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন 1 hour ago সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব 1 hour ago মেহেরপুরে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত 1 hour ago
Khulna

নগরীর রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি

নগরীর রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আবার কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি সবার নজরে আসে। শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোরের কোনো এক সময় […]

Read on Khulna Gazette Link copied
নগরীর রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি
Photo: Khulna Gazette

নগরীর রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আবার কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি সবার নজরে আসে। শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়। জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছিল।

এর আগে গত ৫ নভেম্বর রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লাগিয়ে ঢেকে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। পরদিন ৬ নভেম্বর কেসিসি প্রশাসক ওই গ্রাফিতি নতুন করে আঁকার নির্দেশ দেন। ওই দিন বিকেলেই সেটি আবার আঁকা হয়। ২২ নভেম্বর সেই গ্রাফিতিতেই আবার কালি দেওয়ার ঘটনা ঘটল।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরোনো যশোর রোডের পাশের দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের গ্রাফিতি রয়েছে। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথের গ্রাফিতিতেই কালি দেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, বৃষ্টির কারণে সড়কে লোকজন কম ছিল। দোকান বন্ধ ছিল। এই সুযোগটা কাজে লাগানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, একটা ছবি মুছে দিয়ে একটা মানুষকে অস্বীকার করার সুযোগ নাই। যারা এটি করেছেন, তাদের মানুষ ঘৃণার চোখেই দেখেছে। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা এসব কাজ থেকে বিরত থাকুন।

তিনি আরও বলেন, বৃষ্টি কমলেই আমরা আবার গ্রাফিতি নতুন করে আঁকব। যতবার মুছবে, ততবারই আঁকব।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original