Tuesday, November 10, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Education

নগরীতে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক আহত

খুলনায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক অনিক হাসান নামের এক যুবক আহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। তবে প্রেমিকের কোনো অভিযোগ না থাকায় […]

Read on Khulna Gazette Link copied
নগরীতে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক আহত
Photo: Khulna Gazette

খুলনায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক অনিক হাসান নামের এক যুবক আহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। তবে প্রেমিকের কোনো অভিযোগ না থাকায় প্রেমিকাকে ছেড়ে দেয় পুলিশ।

পুলিশ জানায়, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী অনিক হাসান ও একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের শিক্ষার্থী ববি আক্তার একে অপরকে ভালোবাসে। তারা উভয় চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মেডিকেল ক্যাম্পেইনে বড় এক আপুর সাথে বসা দেখে ববি আক্তার রাগান্বিত হয়। আর এ রাগ মিটানোর জন্য অনিক হাসানকে ছুরি দিয়ে আঘাত করে তার প্রেমিকা। এতে তার শরীরের চামড়া কেটে যায়।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: শাহাজাহান আহমেদ বলেন, ছেলেটির প্রেমিকা ববি আক্তার একজন মানসিক রোগী। তিনি সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা। তারা উভয় একে অপরকে ভালোবাসে। ছেলের কোনো অভিযোগ না থাকায় পরবর্তীতে তার প্রেমিকাকে ছেড়ে দেওয়া হয়।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original