Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
23°C Overcast
Latest
দক্ষিণ&পশ্চিমাঞ্চলের কৃষির টেকসই উন্নয়নে খুকৃবিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির 35 minutes ago রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বহুতল ভবন ক্ষতিগ্রস্ত 44 minutes ago রোহিঙ্গাদের ফেরাতে ২ বছরের মধ্যে মিয়ানমারকে উদ্যোগ নেওয়ার নির্দেশ 46 minutes ago রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যার অভিপ্রায়ে’ মিয়ানমার দোষী সাব্যস্ত: আইসিজে’র রায় 49 minutes ago আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 49 minutes ago মেহেরপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 55 minutes ago আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না 57 minutes ago পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ 1 hour ago
Jashore

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিত সন্ত্রাস-ষড়যন্ত্রের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিক্ষোভ মিছিল শেষে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্য...

Read on Dainik Jessore Link copied
নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
Photo: Dainik Jessore

শার্শা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিত সন্ত্রাস-ষড়যন্ত্রের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিক্ষোভ মিছিল শেষে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।
সমাবেশে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক নাজমুল হুদা, সহ-সভাপতি মোনায়েম হোসেন ও শাহাজান কবির, যুবদল নেতা আলী বাবর বাবু, বাবলু, মতিয়ার রহমান, সবুজ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিষ্ট শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। পরাজিত শক্তির সকল নৈরাজ্যও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপিসহ সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণ সতর্ক রয়েছে। কোনো ধরণের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা রাজপথে আছেন এবং যে কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন।
সমাবেশের আগে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original