মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি সিজন-২-এর ক্রিকেট প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে আমঝুপি ইউনিয়ন।
সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বালকদের ক্রিকেট প্রতিযোগিতায় আমঝুপি ইউনিয়ন বুড়িপোতা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, একই মাঠে অনুষ্ঠিত বালিকাদের ক্রিকেট প্রতিযোগিতায় অন্য কোনো ইউনিয়নের দল অংশগ্রহণ না করায় আমঝুপি ইউনিয়নকে ওয়াকওভার দেওয়া হয়।
ফলে দুই বিভাগেই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে আমঝুপি ইউনিয়ন।
The post নতুন কুঁড়ি সিজন-২: ক্রিকেটে বালক ও বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন আমঝুপি ইউনিয়ন appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.