Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
23°C Rain
Latest
Kushtia

ন্যূনতম বেতনের দাবিতে সাভারে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক: ন্যূনতম বেতনের দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে শ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে য...

Read on Kushtia Protidin Link copied
ন্যূনতম বেতনের দাবিতে সাভারে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    ন্যূনতম বেতনের দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে শ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান নূর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাকশ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

এদিকে সাভারের রাজফুলবাড়ী এলাকাতেও বেলা ১১টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি কাজ করছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

The post ন্যূনতম বেতনের দাবিতে সাভারে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original