Tuesday, November 17, 2026 Khulna, Bangladesh
23°C Overcast
Latest
Kushtia

অভিন্ন নদীর পানি আটকে বাংলাদেশকে পানিতে মারার ষড়যন্ত্র চলছে: রিজভী

অনলাইন ডেস্ক: ৫৪টি অভিন্ন নদীর পানি একের পর এক আটকে রেখে বাংলাদেশকে পানির সংকটে ফেলার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সক...

Read on Kushtia Protidin Link copied
অভিন্ন নদীর পানি আটকে বাংলাদেশকে পানিতে মারার ষড়যন্ত্র চলছে: রিজভী
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    ৫৪টি অভিন্ন নদীর পানি একের পর এক আটকে রেখে বাংলাদেশকে পানির সংকটে ফেলার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সকল অভিন্ন নদীর প্রবাহের ন্যায্য অধিকার কায়েমের দাবিতে’ আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ (আইএফসি) এ সমাবেশের আয়োজন করে। এতে সহযোগিতা করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন টাচিং সোলস ইন্টারন্যাশনাল (টিএসআই)।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, পানির অভাবে তিস্তা নদী আজ মরুভূমিতে পরিণত হয়েছে। অন্যদিকে টিপাইমুখ বাঁধ নিয়েও ষড়যন্ত্র চলছে। কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গত ৫৫ থেকে ৫৬ বছর ধরে এ বিষয়ে অনেক আলোচনা হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। তাই পানির ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদের মাত্রা আরও বাড়াতে হবে।

১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা চুক্তিতে শুষ্ক মৌসুমে ন্যূনতম ৮০ শতাংশ পানি পাওয়ার নিশ্চয়তামূলক ধারা ছিল। কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে সেই ধারা বাদ দেওয়া হয়েছে। তার ভাষায়, এটি ছিল একটি ‘ফাঁকিবাজির চুক্তি’।

রিজভী আরও বলেন, ভারতের প্রখ্যাত প্রকৌশলী কপিল ভট্টাচার্যও ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিয়ে সতর্ক করেছিলেন। বর্তমানে গঙ্গার প্রবাহের গতিপথ পরিবর্তনের কারণে পশ্চিমবঙ্গের মালদা জেলাও ঝুঁকির মুখে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

১৯৭৬ সালে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের স্মৃতিচারণ করে রিজভী জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আইএফসি বাংলাদেশের সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

The post অভিন্ন নদীর পানি আটকে বাংলাদেশকে পানিতে মারার ষড়যন্ত্র চলছে: রিজভী appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original