Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Mainly clear
Latest
Politics

পাইকগাছায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাইকগাছার আগড়ঘাটা হাইস্কুল মাঠে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন...

Read on Dainik Khulna 24 Link copied
পাইকগাছায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Photo: Dainik Khulna 24

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাইকগাছার আগড়ঘাটা হাইস্কুল মাঠে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

এ সময় তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি শৃঙ্খলাবোধ, সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী, দর্শক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করবে এবং নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।

আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব, পাইকগাছা, খুলনার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলাদলের সভাপতি লক্ষী রানী গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, পৌরসভা যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, আবু মুসা, কলিঙ্গরাজ মন্ডল, শেখ আবু সাঈদ, মো. মনিরুজ্জামান মন্টু, সাদ্দাম হোসেন, হুরায়রা বাদশা, সাত্তার মোড়লসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original