Tuesday, November 10, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Politics

পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে সাবেক বিসিবি বস

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে পাকিস্তান ক্রিকেটে দেখা যাবে নতুন ভূমিকায়। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক […]

Read on Khulna Gazette Link copied
পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে সাবেক বিসিবি বস
Photo: Khulna Gazette

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে পাকিস্তান ক্রিকেটে দেখা যাবে নতুন ভূমিকায়। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার (১০ নভেম্বর) পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের অগ্রগতি, আধুনিক কোচিং পদ্ধতি তৈরি এবং তরুণ ক্রিকেটারদের পর্যায়ক্রমে মূল ধারায় তুলে আনার পরিকল্পনা তৈরিতে কাজ করবেন।

আমিনুল ইসলাম বুলবুল তার আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের তৃণমূল পর্যায়ের ক্রিকেটের ভিত্তি সুসংগঠিত করা এবং বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ হিসেবেই বুলবুলকে এই দায়িত্ব দিয়েছে লাহোর কালান্দার্স। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম বুলবুল।

এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বিসিবির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন বিসিবির সাবেক প্রধান।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original