Friday, November 13, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Politics

পাকিস্তানের কাছে হেরে আসর শুরু বাংলাদেশের

গত কয়েক মাস ধরেই বাজে ব্যাটিংয়ের কারণে সমালোচনা শুনতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সম্প্রতি পরিবর্তন আনা হয়েছে কোচিং প্যানেলেও। তবে কিছুতেই যেন ব্যাটিংয়ে উন্নতি করতে পারছেন না টাইগ্রেসরা। বৃহস্পতিবার […]

Read on Khulna Gazette Link copied
পাকিস্তানের কাছে হেরে আসর শুরু বাংলাদেশের
Photo: Khulna Gazette

গত কয়েক মাস ধরেই বাজে ব্যাটিংয়ের কারণে সমালোচনা শুনতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সম্প্রতি পরিবর্তন আনা হয়েছে কোচিং প্যানেলেও। তবে কিছুতেই যেন ব্যাটিংয়ে উন্নতি করতে পারছেন না টাইগ্রেসরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষেও ব্যাটিংয়ে একই চিত্র দেখা গেছে। ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে।

আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৯ উইকেটে ১০৮ রান করে বাংলাদেশ। জবাবে ১৫ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। তবে ইনিংস বড় করতে পারেননি জাওয়াল জুলফিকার। ৬ বলে ১৬ রান করা এই ব্যাটারকে ফেরান সোবহানা মোস্তারি। তাতে ভাঙে ২৫ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সাদাফ শামস করেন ৩৭ বলে ৩৭ রান। এই দুই উইকেটই প্রাপ্তি বাংলাদেশি বোলারদের। ম্যাচের বাকি পথটা সহজেই পাড়ি দেন মুনিবা আলি ও আয়েশা জাফর। দুজনের অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে জয় নিশ্চিত করে পাকিস্তান। ৩১ রানে অপরাজিত থাকেন আয়েশা, আর মুনিবার সংগ্রহ ২৭ রান।

এর আগে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। তবে কিছুটা ব্যাতিক্রম ছিলেন নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার। জ্যোতি করেন ২০ বএল ২৭ রান। স্বণার ব্যাট থেকে এসেছে ২১ রান। দলের ৭ ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ফলে বড় রানও করতে পারেনি দল।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original