Wednesday, November 18, 2026 Khulna, Bangladesh
26°C Overcast
Latest
Khulna

পিরোজপুরে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত পৌনে চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত […]

Read on Khulna Gazette Link copied
পিরোজপুরে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
Photo: Khulna Gazette

পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত পৌনে চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহণে রাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় আগুনে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়ামের মৃত্যু হয়। পরে আগুন দেখে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ওসি জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, লিসা গাড়ির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক গাড়ির মালিক ঝালকাঠির অমিত পাল।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original