পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় যে অভিযোগে আদালতে বে-কশুর খালাস দিয়েছেন সেই একই ঘটনায় শিক্ষক মিলন রায়’কে চাকুরীচ্যুতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কে,আর,আর,মাধ্যমিক বিদ্যালয়ের চাকুরীচ্যুত শিক্ষক মিলন রায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পূনবিবেচনার আবেদন করেছেন।
সুত্র বলছে,গত ১৮মে শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অনুমোদন দিলেও প্রতিকার পায়নি এ শিক্ষক।
একদিকে চাকুরীচ্যুতি অন্যদিকে দীর্ঘদিন বেতন -ভাতা বন্ধ থাকায় ভুক্তভোগী শিক্ষকের পরিবার এখন মানবেতর জীবন যাপন করছেন।
অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষকের একক কর্তৃত্ব ও অনিয়মের বিরুদ্ধে মিলন রায় শিক্ষক প্রতিনিধি হিসেবে অবস্থান নিলে তাকে নারী নির্যাতন মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়। যদিও আদালতে এ মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় তাকে বেকশুর খালাস দেন।
জানাগেছে,১৯৯৫ সালে প্রতিষ্ঠাকাল থেকে উপজেলার কে,আর,আর,মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন শেখ আব্দুর রহমান। কিন্তু এক সময় অভ্যন্তরিন বিষয়ে মতপার্থক্য দেখা দিলে দু’ পক্ষের বিরোধ স্পষ্ট হয়ে উঠে। এর জেরে প্রধান শিক্ষক আঃ রহমান ও সহকারি ( শরীর চর্চা) শিক্ষক মিলন রায়কে জড়িয়ে
পাল্টাপাল্টি ভাবে জনৈক অভিভাবক দ্বারা ছাত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া যায়। এমনকি আদালতে মামলার ঘটনাও ঘটে।
সুত্র বলেন, ছাত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণে যথার্থ বলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত ১৫-৪-১৫ তারিখ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান ইউএন’ও বরাবর তদন্ত প্রতিবেদন দেয়। কিন্তু এ পর্যন্ত তদন্ত প্রতিবেদন কোন আলোরমুখ দেখেনি।
অন্যদিকে প্রমানের অভাবে ১৩৫/২৪ নং নারী-শিশু নির্যাতন আদালত গত ২১-৫-২৬ তারিখে মিলন রায়’কে বেকশুর খালাস পেলেও তাকে অবৈধ ভাবে
চাকুরীচ্যুত কর হয় ।
এ বিষয়ে শিক্ষক মিলন রায় জানান, প্রধান শিক্ষক
আমাকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসিয়েছেন। তিনি অভিযোগ করেন ৭ দিনের মধ্যে কারন দর্শানোর জবাবের পুর্বে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদ লিখিত ভাবে আমাকে নির্দোষ বলে যোগদানের সুপারিশ করলেও তা কার্যকর করনি প্রধান শিক্ষক।
তিনি আরোও বলেন, বড় অংকের টাকা নিয়ে প্রধান শিক্ষক ৮ম শ্রেনী পাশে উত্তম রাহাকে বিদ্যালয়ে ৪র্থ কর্মচারি
নিয়োগ দেয়। পরে প্রমানিত হয়েছে উত্তমের ৮ম
শ্রেনীর পাশের প্রত্যায়ন দু’ রকম।
এদিকে এক সহকারি শিক্ষিকা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে গর হাজির থাকলেও প্রধান শিক্ষক তার কোন ব্যবস্থা নেয়নি।
এসব অস্বীকার করে প্রধান শিক্ষক আব্দুর রহমান দাবি জানামতে কোন অন্যায় করেনি বরঞ্চ অন্যায় কাজের জন্য মিলন রায় চাকুরীচ্যুত হয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকশানা পারভীন জানান, শিক্ষাবোর্ড কর্তৃক মিলন রায়ের পুনবিবেচনার অনুমোদিত চিঠি পাওয়ার পুর্বেই তার ইনডেক্স ডিলিট হয়েছে যা সংশ্লিষ্ঠ দপ্তরে। তবে প্রধান
শিক্ষকের বিরুদ্ধে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নিব।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ এনামূল কবির এ সংক্রান্ত ফাইল দেখে পরবর্তীতে মতামত দেওয়ারকথা জানান।
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.