Wednesday, November 11, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Politics

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে খুলনায় ছুটে এলেন পাইকগাছার আবুল কালাম

দেশ নায়ক তারেক রহমান খুলনায় আসছেন। শত ব্যস্ততা ফেলে খুলনায় চলে এসেছেন পাইকগাছা উপজেলার আবুল কালাম। হাতে ছিল লোহার রড দ্বারা নির্মিত গোলক। যার চারিদিকে ঝোলানো ছিল ধানের শীষের গোঁছা। […]

Read on Khulna Gazette Link copied
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে খুলনায় ছুটে এলেন পাইকগাছার আবুল কালাম
Photo: Khulna Gazette

দেশ নায়ক তারেক রহমান খুলনায় আসছেন। শত ব্যস্ততা ফেলে খুলনায় চলে এসেছেন পাইকগাছা উপজেলার আবুল কালাম। হাতে ছিল লোহার রড দ্বারা নির্মিত গোলক। যার চারিদিকে ঝোলানো ছিল ধানের শীষের গোঁছা। এটি মাথার ওপর উচিয়ে তিনি প্রকাশ করছিলেন তার মনের অভিব্যক্তি।

আবুল কালাম পাইকগাছা উপজেলার ১নং ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি।

তিনি জানান, ১৯৯৬ সালে তিনি তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন। সে সময়কার বিএনপি প্রধান খালেদা জিয়া একবার পাইকগাছা এসেছিলেন। তখন তার বক্তব্য শুনে তার দলের প্রতি দুর্বল হয়ে পড়েন তিনি। তখন থেকে বর্তমান পর্যন্ত বিএনপি’র রাজনীতির সাথে জড়িত।

বৃহস্পতিবার দলের প্রধান ও দেশ নায়ক তারেক রহমান সরকারি সফরে খুলনায় আসছেন শত ব্যস্ততা ফেলে খুলনায় এসেছেন তিনি। পাইকগাছা থেকে ৪০টি গাড়ি ভরে দলের নেতাকর্মীদের নিয়ে সকাল ৭টার দিকে রওনা হয়েছেন এবং খুলনায় এসে দুপুর ১টার দিকে পৌঁছান। তার ইচ্ছা দেশ নায়ক তারেক রহমানকে দেখা।

 

খুলনা গেজেট/সাগর/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original