Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
23°C Rain
Latest
Politics

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাতের সুযোগ লাভ করেন ইন্টার্নরা। এ সময় […]

Read on Khulna Gazette Link copied
প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ
Photo: Khulna Gazette

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাতের সুযোগ লাভ করেন ইন্টার্নরা। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তারা ‘Combating Deepfake Hate Speech : Digital Preparedness in Bangladesh’ এবং সাইবার নিরাপত্তা সচেতনতা (Cyber Security Awareness) বিষয়ে দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original