Wednesday, November 18, 2026 Khulna, Bangladesh
25°C Overcast
Latest
Khulna

রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে আগুন […]

Read on Khulna Gazette Link copied
রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
Photo: Khulna Gazette

রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

‎ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের বলেন, ১০টা ১০মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনায় অন্যান্য ইউনিট মুভ করানো হয় এবং সর্বমোট আটটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, এটি আর ছড়াবে না। তবে পুরোপুরি ড্যাম্পিং ও নির্বাপণ করতে সারাদিন লেগে যেতে পারে।

‎তিনি বলেন, অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং আগুন নেভানোর পর তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে।

‎মাহমুদুল হাসান আরও বলেন, এখানে মূলত নিম্নআয়ের মানুষজন বাস করেন। আগুনে তাদের টিনের ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণামতে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় শতাধিকের বেশি পরিবার বসবাস করত, যাদের বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো হতাহতের খবর নেই। আগুন নেভানোর পর পুরো এলাকায় সার্চ (অনুসন্ধান) চালানো হবে। সার্চের পরই বোঝা যাবে কেউ আহত বা অন্য কোনো অবস্থায় আছেন কি না।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original