Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
23°C Overcast
Latest
দক্ষিণ&পশ্চিমাঞ্চলের কৃষির টেকসই উন্নয়নে খুকৃবিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির 43 minutes ago রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বহুতল ভবন ক্ষতিগ্রস্ত 52 minutes ago রোহিঙ্গাদের ফেরাতে ২ বছরের মধ্যে মিয়ানমারকে উদ্যোগ নেওয়ার নির্দেশ 55 minutes ago রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যার অভিপ্রায়ে’ মিয়ানমার দোষী সাব্যস্ত: আইসিজে’র রায় 57 minutes ago আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 57 minutes ago মেহেরপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 1 hour ago আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না 1 hour ago পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ 1 hour ago
Khulna

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বহুতল ভবন ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধা।হামলায় দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ৮০ তলা বিশিষ্ট পাবলিক […]

Read on Khulna Gazette Link copied
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বহুতল ভবন ক্ষতিগ্রস্ত
Photo: Khulna Gazette

সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধা।হামলায় দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ৮০ তলা বিশিষ্ট পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে এ হামলার ঘটনা ঘটে। এতে ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করে। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, রিয়াদ লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করেছে সামরিক বাহিনী। প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি উঠে এসেছে।

সৌদির রাজধানীতে একাধিক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি রিয়াদের।

৩৮৫ মিটার উচ্চতার পিআইএফ টাওয়ারটি রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের সবচেয়ে উঁচু ভবন। সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর ও তেলনির্ভরতা কমানোর উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে পরিচিত এই ভবনে দেশটির ৯০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ ব্যবস্থাপনাকারী সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর রয়েছে। তহবিলটির চেয়ারম্যান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে জোট। রিয়াদে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original