Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
23°C Rain
Latest
Politics

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রে প্তা র

রাজধানীর তুরাগের একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তুরাগের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা […]

Read on Khulna Gazette Link copied
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রে প্তা র
Photo: Khulna Gazette

রাজধানীর তুরাগের একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তুরাগের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে করতোয়া ভবনে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। ওই বাসা থেকেই সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম একটি সংবাদ মাধ্যমকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া আরো একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original