Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া 1 hour ago মেহেরপুরে ৪ দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন 1 hour ago মেহেরপুরের আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন 1 hour ago আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১৫১ জন পেয়েছেন সারের ডিলারশিপ 1 hour ago মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 1 hour ago সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন 1 hour ago সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব 1 hour ago মেহেরপুরে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত 1 hour ago
Kushtia

সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের

অনলাইন ডেস্ক: ডাকসুর ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ধরনের হামলা প্রতি...

Read on Kushtia Protidin Link copied
সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    ডাকসুর ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ধরনের হামলা প্রতিরোধে সরকার যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।

পোস্টে শফিকুর রহমান অভিযোগ করেন, রোববার রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা আবু সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে। তিনি এ ঘটনাকে কাপুরুষোচিত হামলা হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

জামায়াত আমির আরও অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট শক্তি একের পর এক সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাঁর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।

সরকারকে দায়িত্ব পালনে সতর্ক করে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হলে সরকারকে এর চরম পরিণতি ভোগ করতে হবে। এ অবস্থায় আর নীরব থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

The post সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original