Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Politics

শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রস্তুতি নিন : আবুল কালাম

যে কোন মূল্যে সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেছেন, খুলনার ব্যবসায়ী সমাজ আজ সর্বস্বান্ত হওয়ার পথে। […]

Read on Khulna Gazette Link copied
শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রস্তুতি নিন : আবুল কালাম
Photo: Khulna Gazette

যে কোন মূল্যে সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেছেন, খুলনার ব্যবসায়ী সমাজ আজ সর্বস্বান্ত হওয়ার পথে। শুধু রাজপথ বা অলিগলি নয়, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনিস্টিক সেন্টার এবং রেস্টুরেন্টের মতো জনগুরুত্বপূর্ণ ও সেবামূলক প্রতিষ্ঠানেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড যারা টিকিয়ে রেখেছেন, সেই ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ মানুষ আজ একশ্রেণির দুর্বৃত্ত ও চাঁদাবাজদের হাতে সম্পূর্ণ জিম্মি হয়ে পড়েছে। সাধারণ মানুষ আজ মুক্তভাবে শ্বাস নিতে পারছে না; খুলনার মানুষ বাঁচতে চায়, তারা শান্তি চায়, নিরাপত্তা চায়। অবিলম্বে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধ করুন। সন্ত্রাস ও চাঁদাবাজি চিরতরে বন্ধ করুন। যদি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করা না হয়, তবে খুলনার অবহেলিত ও নির্যাতিত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। প্রয়োজনে জনগণের অধিকার ও নিরাপত্তার স্বার্থে আমরা রাজপথে নামতে পিছপা হব না। তিনি দলমত নির্বিশেষে খুলনার শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে এই নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়ার জন্য দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহবান জানান।

শনিবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

‎খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, অধ্যাপক নজিবুর রহমান, এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান, মুশাররফ আনসারী প্রমুখ।

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original