গোলাম সরোয়ার :
অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও মানব পাচার ও চোরালান বন্ধে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের পক্ষ থেকে সাতক্ষীরা সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে সীমান্তে অভিযান চালিয়ে ৮ জন মানব পাচারকারী গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, ওএসপি, পিএসসি জানান, ৩৩ বিজিবি”র আওতাধিন ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে গতকাল থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল বৃদ্ধির মাধ্যমে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশী এবং দিনে ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে যাতে করে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কোন গমনাগমন অথবা প্রতিপক্ষ কর্তৃক অবৈধ অনুপ্রবেশ ঘটাতে না পারে। এছাড়াও সন্দেহজনক ব্যক্তিবর্গের গতিবিধি সার্বক্ষনিক নজরদারী করা হচ্ছে। সীমান্তে টহল তৎপরতা ও আধিপত্য নিরাপত্তা ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সীমান্তের ০৫টি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়। ইতিমধ্যে টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি পরিচালনা করে ৮ জন মানব পাচারের সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় অধিকতর নজরদারীর জন্য থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা, সার্চ লাইট ইত্যাদি ব্যবহার করে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এছাড়াও যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিওপিসহ ব্যাটালিয়নের সকল জনবলকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পরিস্থিতি পর্যালোচনাপূর্বক সতর্কতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে নিশ্চিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি।#
The post সাতক্ষীরার ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি”র সর্বোচ্চ সতর্কতা জারি : কয়েক রাউন্ড গুলিবর্ষন, ৮ জন মানব পাচারকারী গ্রেফতার appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.