Thursday, November 12, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Politics

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি শেখ হাসিনাকে ‘...

Read on Dainik Khulna 24 Link copied
শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Photo: Dainik Khulna 24

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেছেন, তার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে। শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তার হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়?’

পাসপোর্টের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘কিসের আবেদন? চাইলে লিখতে পারে। আমিও কাল একজন উকিলকে নিয়ে পারি। কিন্তু একজন টেররিস্টের ক্ষেত্রে এতে কিছু আসে যায় না। অবশ্যই রিপ্রেজেন্টেশন দিতে পারে, কিন্তু ক্লায়েন্ট যা রিসিভ করছে, তা দেখলে নিজের লজ্জায় মরে যাবে। নরমাল কিন্তু বেসিক এবং লিগ্যাল পয়েন্ট অব ভিউ, এথিক্যাল পয়েন্ট অব ভিউ, মরাল পয়েন্ট অব ভিউ থেকে বিষয়টি হলো, আমরা তাকে বিচারের মুখোমুখি করতে চাই।’

হুমায়ুন কবির বলেন, ‘তিনি নিজেই নিজের পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এটা তো নিজের বিষয় না। ক্রিমিনাল আবার টেররিস্ট, আমার পাসপোর্ট দিয়ে আমি আসি, এটা হয় না। তাকে হ্যান্ডওভার চাওয়া হচ্ছে। সে বেড়াতে আসবে না, নানার বাড়ি আসবে না।’

সাজা কার্যকরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সাজা কার্যকর হবে। যে দেশ থেকে সে দেশে আসতে চায়, সে আসলে তো প্রসিকিউশন টিম বলবে, ইন্ডিয়াকে গিয়ে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে হ্যান্ডওভার করেন। আমি এত হত্যা করেছি, আমি সাজা রেডি, আমাকে গিয়ে এক্সিকিউট করেন, সে কি এটা বলবে? সে বলবে না। এগুলো হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া চোর, ডাকাত, টেররিস্ট।’

তিনি বলেন, ‘হাসিনা বা হাসিনার পরিবার বলেন, আওয়ামী লীগের লুটেরা বলেন, প্রত্যেকটাই তো পলাতক। যেটাই দেখবেন কথা বলে, প্রত্যেকটাই পলাতক। প্রত্যেকটাই দেশের সম্পদ লুট করেছে বিভিন্নভাবে। প্রত্যেকটাই জায়গা দখল, বাড়ি দখল, কিলিংয়ের সঙ্গে জড়িত। এগুলোর প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আছে। ওয়ার্ল্ডওয়াইড যারা এথিক্যাল মানুষ, তারাও এদের ঘৃণা করেন।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিকভাবে সবদিকে পালিয়ে গিয়ে এ সম্বন্ধে রাষ্ট্রীয় সময় এত নষ্ট করার দরকার নেই। অলরেডি রায় হয়ে গেছে। এক কেসে হয়েছে, আরও কত কেস বাকি আছে। কার্যকরের বিষয়ের জন্য তো তাকে বাংলাদেশে দরকার। আর এর জন্যই তো এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমেই হ্যান্ডওভার হবে।’

প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার আবেদন করেছেন শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটিকে তার নেওয়া সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় আগে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original