Sunday, November 29, 2026 Khulna, Bangladesh
21°C Mainly clear
Latest
Crime

সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন […]

Read on Khulna Gazette Link copied
সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির
Photo: Khulna Gazette

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

রবিবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।

সভায় আইজিপি সন্ত্রাস ও নাশকতা দমনে সারা দেশে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পাশাপাশি তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার তাগিদ দেন আইজিপি।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিআইডি, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশসহ সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের ‘বডিওর্ন ক্যামেরা’ ব্যবহারের নির্দেশ দেন। এ ছাড়া অপমৃত্যুসহ সব মামলার তদন্ত দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করা এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করে তামিলের হার বাড়ানোর ওপর জোর দেন তিনি।

সভায় অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original