Sunday, November 29, 2026 Khulna, Bangladesh
21°C Mainly clear
Latest
Politics

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হাইকোর্টে রিট

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেছেন আইনজীবী শিশির মনির। রিট আবেদনে প্রবাসীদের ভোটদানের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান নিষ্ক্রিয়তার ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে, তা...

Read on Dainik Khulna 24 Link copied
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হাইকোর্টে রিট
Photo: Dainik Khulna 24

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেছেন আইনজীবী শিশির মনির। রিট আবেদনে প্রবাসীদের ভোটদানের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান নিষ্ক্রিয়তার ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে, তা জানিয়ে আদালতে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রিটকারী আইনজীবী শিশির মনির হাইকোর্টে বলেন, স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশন বর্তমানে অনেকটা ‘নির্বাক চলচ্চিত্রের’ মতো ভূমিকা পালন করছে। এ বিষয়ে এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

তিনি আরও উল্লেখ করেন, জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে সামান্য কিছু প্রযুক্তি সংযোজন করলেই স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। তা সত্ত্বেও নির্বাচন কমিশন কেন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, তা জানতেই এই রিট দায়ের করা হয়েছে।

প্রাসঙ্গিক:

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original