Wednesday, November 18, 2026 Khulna, Bangladesh
23°C Overcast
Latest
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ সড়কের 45 minutes ago নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ 45 minutes ago স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল 46 minutes ago ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা অগ্নিসংযোগের সুযোগ পাচ্ছে 48 minutes ago ‘উল্টাপাল্টা মন্তব্য করার জন্য সারা জীবন পাবেন’ – মাহি 50 minutes ago পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ 59 minutes ago সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১১২ কারখানা বন্ধ 1 hour ago শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী 1 hour ago
Health

সুন্দরবনে বনদস্যুদের খাদ্যসামগ্রীসহ আটক ২

কয়রা (খুলনা)প্রতিনিধি : সুন্দরবনের গহিন অরণ্যে সক্রিয় বনদস্যু বাহিনীগুলোর কাছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাঁদের কাছ থেকে চাল, সয়াবিন তেল, সিগারেট, পানির জার, ওষুধ, মুঠোফোনসহ ১৯ ধরনের মা...

Read on Dainik Khulna 24 Link copied
সুন্দরবনে বনদস্যুদের খাদ্যসামগ্রীসহ আটক ২
Photo: Dainik Khulna 24
কয়রা (খুলনা)প্রতিনিধি :
সুন্দরবনের গহিন অরণ্যে সক্রিয় বনদস্যু বাহিনীগুলোর কাছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাঁদের কাছ থেকে চাল, সয়াবিন তেল, সিগারেট, পানির জার, ওষুধ, মুঠোফোনসহ ১৯ ধরনের মালামাল জব্দ করা হয়েছে। বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে এ আটকের ঘটনায় সুন্দরবনসংলগ্ন লোকালয়ে দস্যুদের সহযোগী নেটওয়ার্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনার কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের ছোট আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে আটক দুজনকে কয়রা থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা ।
আটক ব্যক্তিরা হলেন ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সুন্দরবনে সক্রিয় সালাম, মনঞ্জু, অলী, ফজলু, মিঠু, ভাই ভাই, বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনীর সঙ্গে লোকালয়ের কিছু ব্যক্তির যোগাযোগ ও সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব ব্যক্তি বনদস্যুদের কাছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন বলে তথ্য পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ডের একটি দল মঙ্গলবার বিকেলে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যুদের জন্য খাবার ও পানি পরিবহনের অভিযোগে ফরিদুজ্জামান ও রিপন হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুই বস্তায় ৫০ কেজি চাল, ৪৮টি বনদস্যুদের স্লিপ, ২৪টি ম্যাচ, ৩৬ লিটার সয়াবিন তেল, আড়াই লিটার কেরোসিন, এক লিটার সরিষার তেল, চার প্যাকেট মশার কয়েল, ৮০ প্যাকেট সিগারেট, আটটি পানির জার, একটি পুরোনো রিয়েলমি স্মার্টফোন ও একটি আইটেল বাটন ফোন। এ ছাড়া বিস্কুট, ওষুধ, লিপজেল, মসলা, কেটলি, গেঞ্জি ও গামছাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জব্দ করা হয়েছে।
সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি তাদের রসদ সরবরাহের উৎস বন্ধ করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, লোকালয় থেকে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ অব্যাহত থাকলে বনের ভেতরে দস্যুদের অবস্থান ও তৎপরতা চালিয়ে যাওয়া সহজ হতে পারে।
কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original