Wednesday, November 11, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Business

সুন্দরবনে দস্যুদের তৎপরতা নির্মূলে জেলে-বাওয়ালিদের নৌবন্ধন

সুন্দরবনে একের পর এক জেলে অপহরণ, মুক্তিপণ দাবি ও প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন উপকূলের বনজীবীরা। কখনো জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা, আবার কখনো এক লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হচ্ছে। নৌকাপ্রতি অগ্রিম টাকা আদায়ের অভিযোগও রয়েছে। সম্প্রতি কয়ে...

Read on Dainik Khulna 24 Link copied
সুন্দরবনে দস্যুদের তৎপরতা নির্মূলে জেলে-বাওয়ালিদের নৌবন্ধন
Photo: Dainik Khulna 24
সুন্দরবনে একের পর এক জেলে অপহরণ, মুক্তিপণ দাবি ও প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন উপকূলের বনজীবীরা। কখনো জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা, আবার কখনো এক লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হচ্ছে। নৌকাপ্রতি অগ্রিম টাকা আদায়ের অভিযোগও রয়েছে। সম্প্রতি কয়েক দফা অপহরণের ঘটনায় নতুন করে সক্রিয় হয়ে উঠেছে একাধিক বনদস্যু বাহিনী। এমন পরিস্থিতিতে বনদস্যুদের তৎপরতা নির্মূল ও নিরাপদে জীবিকা নির্বাহের দাবিতে সুন্দরবনে প্রবেশের গুরুত্বপূর্ণ পথে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন জেলে ও বাওয়ালিরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবনে প্রবেশের গুরুত্বপূর্ণ পথে নৌকা নিয়ে এ কর্মসূচি পালন করেন উপকূলীয় বিভিন্ন এলাকার জেলে ও বাওয়ালিরা। বনদস্যুদের তৎপরতা বন্ধ, অপহৃত জেলেদের উদ্ধার এবং বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তাঁরা এ কর্মসূচিতে অংশ নেন।

সাম্প্রতিক ঘটনাগুলোতে সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতির অবনতির চিত্র উঠে এসেছে। গত ১৪ অক্টোবর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে দুই জেলেকে অপহরণ করে তাদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ ওঠে। টাকা না দিলে সাত দিনের মধ্যে তাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

 

 

নৌবন্ধন কর্মসূচি থেকে জেলেরা সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা, অপহৃতদের দ্রুত উদ্ধার, দস্যুদের আস্তানা চিহ্নিত করে নির্মূল এবং মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া প্রত্যেক বনজীবীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

নৌবন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, উপজেলা কৃষক দলের সদস্যসচিব নুরুজ্জামান এবং জেলেদের মধ্যে জামাল গাজী, বাবলু সরদার ও নুর ইসলাম গাজী প্রমুখ।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original