বি.এম জুলফিকার রায়হান :
তালার বেসরকারি উন্নয়ন সংগঠন কবি জসীমউদ্দিন নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশ সুশীল প্রকল্পের সহযোগিতায় সিএসও সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় মদনপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী নার্গিস নাহার।
সভায় বক্তব্য রাখেন, সুভাষিনী ডিগ্রি কলেজের অধ্যাপক খায়রুল ইসলাম, মদনপুর বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজুর রহমান, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর অঞ্জন দে, উপদেষ্টা আজাদ মাহমুদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাকিম মোড়ল, ডা. মুতাহার হোসেন এবং যুগের যাত্রী সংস্থার পরিচালক মো. ইমদাদুল হক।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন সংস্থার সমন্বয়কারী মুহাম্মদ ইমরান হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি জসীমউদ্দিন নারী উন্নয়ন সংস্থার সদস্য আবদুল্লাহ সরদার।
সভায় বক্তারা নাগরিক সমাজ সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, নারী উন্নয়ন, সুশাসন ও স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।#
The post তালায় সিএসও সভা appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.