Thursday, November 12, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Politics

তারেক রহমানকে বরণ করতে খুলনার রাজপথে রঙ্গিন সাজে নারীরা

পরণে হলুদ শাড়ি আর হলুদ ক্যাপ। বর্ণাঢ্য এ সাজে প্রিয় নেতাকে বরণ করে নিতে সুদূর পাইকগাছা থেকে ছুটে এসেছেন মহিলা দলের নেত্রীরা। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে শিশু থেকে বয়োবৃদ্ধ সবারই […]

Read on Khulna Gazette Link copied
তারেক রহমানকে বরণ করতে খুলনার রাজপথে রঙ্গিন সাজে নারীরা
Photo: Khulna Gazette

পরণে হলুদ শাড়ি আর হলুদ ক্যাপ। বর্ণাঢ্য এ সাজে প্রিয় নেতাকে বরণ করে নিতে সুদূর পাইকগাছা থেকে ছুটে এসেছেন মহিলা দলের নেত্রীরা। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে শিশু থেকে বয়োবৃদ্ধ সবারই আগ্রহের যেন শেষ নেই। খুলনার নারীরাও পিছিয়ে নেই এই আয়োজনে। এরই মধ্যে নজর কেড়েছে প্রধানমন্ত্রীকে বরণে নারীদের এই রঙিন সাজ।

মিছিলের নগরী হয়ে উঠেছে খুলনা। মহানগরী এবং পাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুলনায় আসতে শুরু করেছেন। খুলনার জেলা স্টেডিয়ামে আসা তাদের প্রাণের নেতাকে এক নজর দেখার জন্য।

নগরীতে ভোর থেকে দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে তাদের উপস্থিতির সংখ্যাও বাড়তে থাকে। দুপুর ১টার দিকে নগরীর পাওয়ার হাউস মোড়ে দলে দলে সমবেত হতে থাকে বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা। এর মধ্যে নজর কাড়ে পাইকগাছা থেকে আসা মহিলা দলের এই নেত্রীদের।

 

খুলনা গেজেট/সাগর/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original