Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
25°C Clear sky
Latest
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া 1 hour ago মেহেরপুরে ৪ দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন 1 hour ago মেহেরপুরের আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন 1 hour ago আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১৫১ জন পেয়েছেন সারের ডিলারশিপ 1 hour ago মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 1 hour ago সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন 1 hour ago সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব 1 hour ago মেহেরপুরে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত 1 hour ago
Environment

তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। আজ রোববার (২২ নভেম্বর) ভোর ৫টায় বনবিভাগের তত্ত্বাবধানে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে পাস (অনুমতি) […]

Read on Khulna Gazette Link copied
তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু
Photo: Khulna Gazette

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। আজ রোববার (২২ নভেম্বর) ভোর ৫টায় বনবিভাগের তত্ত্বাবধানে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দুবলার চরে যাত্রা শুরু হয়েছে।

এর পর দুবলার চরের আলোরকোলে স্থাপিত অস্থায়ী মন্দিরে রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরে পূণ্য স্নানের মধ্যদিয়ে এই উৎসব শেষ হবে। তবে এবারও সেখানে রাস উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন থাকছে না। এছাড়া হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের লোকজন বা ট্যুরিস্টদের দুবলার চরে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ণার্থীদের শুধুমাত্র পূজা ও স্নান শেষে ফিরতে হবে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পূর্ণার্থীরা নির্ধারিত রাজস্ব ও জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে এবং বনবিভাগ থেকে পাস নিয়ে পূর্ব নির্ধারিত রুটে একত্রিত হয়েছে। আজ ভোরে তাদের বনবিভাগের তত্ত্বাবধানে দুবলার চরে নিয়ে যাওয়া হচ্ছে এবং একই রুট দিয়ে তাদের ফিরতে হবে। বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার ও প্লাস্টিক বর্জ্য দূষণরোধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাস উৎসব ঘিরে বনবিভাগের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

বন বিভাগের অনুমোদিত পাঁচটি নৌপথ হলো- (১) বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর; (২) কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চর; (৩) নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর; (৪) ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চর এবং (৫) বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।

জানা গেছে, ১৮ শতকের শেষভাগে বা ১৯ শতকের শুরুর দিকে হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী সুন্দরবনের দুবলার চরে এই রাস পূজার গোড়াপত্তন করেন। এরপর থেকে দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমায় সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে এটি পালিত হয়ে আসছে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original