নগরীর টুটপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী সেজানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, সন্ত্রাসী সেজান বাড়িতে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে অভিযানের টের পেয়ে আগেই পালিয়ে যায় সেজান। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি মোবাইল ফোন এবং রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, পলাতক সেজান খুলনার এক শীর্ষ সন্ত্রাসী বাহিনীপ্রধানের একান্ত সহযোগী। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.