Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Satkhira

ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা

মোঃ ইশারাত আলী : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ০৮ নম্বর ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় কালিগঞ্জ হাসপাতাল গেটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতি...

Read on Satkhira News 24 Link copied
ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা
Photo: Satkhira News 24

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ০৮ নম্বর ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় কালিগঞ্জ হাসপাতাল গেটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান বাপ্পি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), খুলনা (বয়রা)-এর তৌহিদুল ইসলাম।

আলহাজ্ব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিক ইকবাল (অপু) এবং সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন ০৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সভাপতি ফজর আলী ও সাংগঠনিক সম্পাদক ইসরাইল গাজী, ০৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ ছালাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুবদলের সভাপতি মহসিন আলী ও সাধারণ সম্পাদক নাঈম হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন জহরুল হক, সাবেক ইউপি সদস্য সরদার আফজাল হোসেন, সরদার আজমল হোসেন (মিঠু), সুবদ আলী মোড়ল, রজব আলী, আল আমিন ও সংকরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা ভাড়াশিমলা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান বাপ্পির নির্বাচনী উদ্যোগ ও এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে আখতারুজ্জামান বাপ্পির নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

Original report

Continue reading at Satkhira News 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original