Friday, November 13, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Environment

ভ্রমণে গিয়ে পর্যটক মৃত্যুর ঘটনায় সুন্দরবনে রাত্রিযাপনের পাস বন্ধ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন এলাকা দিয়ে সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাস বন্ধ করেছে দিয়েছে বনবিভাগ। গত ৮ ও ৯ […]

Read on Khulna Gazette Link copied
ভ্রমণে গিয়ে পর্যটক মৃত্যুর ঘটনায় সুন্দরবনে রাত্রিযাপনের পাস বন্ধ
Photo: Khulna Gazette

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন এলাকা দিয়ে সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাস বন্ধ করেছে দিয়েছে বনবিভাগ। গত ৮ ও ৯ নভেম্বর দুই দফায় খুলনা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

হঠাৎ করে সুন্দরবনে রাত্রিযাপনের পাস বন্ধ করে দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন সাতক্ষীরা রেঞ্জের পর্যটন খাত সংশ্লিষ্টরা। একই সাথে কাছ থেকে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ থেকে বঞ্চিত হবেন পর্যটকরা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার রিয়াজ আহমেদ নামে এক পর্যটক। এরপর ৮ নভেম্বর রাতে দুবলার চরের আলোরকোলের মাথার খাল থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে রাত্রিযাপনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে, সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবন ভ্রমণে তিনদিনের পাশ অর্থাৎ রাত্রিযাপনের পাস বন্ধ করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্রলার মালিক, ট্যুর গাইডসহ সংশ্লিষ্টরা। তারা সরাসরি এটাকে পর্যটক পলিটিক্স হিসেবে আখ্যায়িত করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জভিত্তিক যে সম্ভাবনা, তা ধ্বংসের চক্রান্ত হিসেবে দাবি করেছেন।

পর্যটকবাহী বোট মালিক জাহাঙ্গীর আলম বলেন, আমরা দেনা করে টুরিস্ট বোট তৈরি করেছি। এখন যদি পারমিশন বন্ধ করে দেয়, তাহলে আমাদের উপায় কী হবে? এই ঋণ শোধ করবো কী করে? আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে বনবিভাগ সিদ্ধান্ত পরিবর্তন করে তিন দিনের পারমিশন খুলে দিক।

মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটক চলাফেরা করে, আগে এমন দুর্ঘটনা কখনো ঘটেনি। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। এটাকে কেন্দ্র করে যদি পাস বন্ধ করে দেওয়া হয় তাহলে বলার কিছু নেই।

সুন্দরবনের ট্যুর গাইড জিএম মাসুম বিল্লাহ বলেন, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে এই প্রথম কোনো দুর্ঘটনা ঘটলো। পর্যটকদের অসতর্কতায় ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা রেঞ্জের পাশ কেন বন্ধ হবে?

পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠ বডি ট্রলারে রাত্রিযাপনের (তিনদিন) পারমিশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একদিনের পারমিশন পূর্বের নিয়মে চলবে।

এই নিষেধাজ্ঞা কত দিন চলতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলে আলোচনা হচ্ছে। পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original