Tuesday, November 17, 2026 Khulna, Bangladesh
27°C Overcast
Latest
Satkhira

ওয়াপদার মাটি ভরাট করতে গাছ নিধন, ভাঙনের ঝুঁকিতে বেড়িবাঁধ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কাঠামারী এলাকায় ওয়াপদার রাস্তা মেরামতের মাটি ভরাটের কাজ করতে গিয়ে শতাধিক বাইন গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে রাস্তার গোড়া ঘেঁষে ভেকু মেশিন দিয়ে […]

Read on Khulna Gazette Link copied
ওয়াপদার মাটি ভরাট করতে গাছ নিধন, ভাঙনের ঝুঁকিতে বেড়িবাঁধ
Photo: Khulna Gazette

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কাঠামারী এলাকায় ওয়াপদার রাস্তা মেরামতের মাটি ভরাটের কাজ করতে গিয়ে শতাধিক বাইন গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে রাস্তার গোড়া ঘেঁষে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় সড়কের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। উপকূলীয় এই এলাকায় বাইন গাছ জোয়ার-ভাটা ও ঝড়-জলোচ্ছ্বাস থেকে বাঁধ রক্ষায় প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমের নির্দেশে এবং তার উপস্থিতিতে কয়েকজন গাছগুলো কেটে বাড়িতে নিয়ে গেছেন।

অভিযুক্ত বাসার গাজী, অচিন্ত্য মল্লিক, তারাপদ বাবু, কৃষ্ণপদ, অঞ্জলি, মতিয়ার গাজী, আকবর সরদার, অসিদ মল্লিক, সরজিত ও মজিবার কাজী একই অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যানের নির্দেশেই তারা গাছ কেটে বাড়িতে নিয়ে এসেছে।

কাঠামারী এলাকার জেলে সামাদ গাজী বলেন, স্থানীয় শ্রমিকদের দিয়ে হাতে-কোদালে মাটির কাজ করার কথা থাকলেও সেখানে ভেকু মেশিন ব্যবহার করা হচ্ছে। রাস্তার পাশ থেকেই মাটি কেটে রাস্তায় ফেলা হচ্ছে। এতে বাঁধের গোড়া দুর্বল হয়ে ভবিষ্যতে ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, চেয়ারম্যান আব্দুর রহিম এর আগেও গাছ কেটে বিক্রি করেছেন।

কৈখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ বলেন, “গাছ কাটার বিষয়টি তার জানা নেই। জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাভুক্ত।”

কৈখালী রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ড এর শাখা কর্মকর্তা মোঃ মাসুদ বলেন, “ওই এলাকায় তাদের একটি বৃক্ষরোপণ কমিটি রয়েছে এবং কমিটির দলপতির নেতৃত্বেই গাছ কাটা হয়েছে। কাটা গাছের গুঁড়ি এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে; হিসাব-নিকাশ শেষে সেগুলো বিক্রি করা হবে।

মাটি কাটা প্রসঙ্গে তিনি বলেন, রাস্তা থেকে ৫ থেকে ১০ ফুট দূরত্ব বজায় রেখে মাটি নেওয়া হচ্ছে, তাই রাস্তার ক্ষতি হবে না। তার দাবি, জোয়ার-ভাটার পানিতে কাটা গর্তগুলো আবার ভরাট হয়ে যাবে।

অভিযোগের বিষয়ে কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

উন্নয়নকাজের নামে গাছ কাটার যৌক্তিকতা কী, গাছগুলোর মালিকানা কার এবং বিক্রির প্রক্রিয়া কেমন হবে, আর রাস্তার নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে, এসব নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তারা বিষয়টি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original