Saturday, November 14, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Politics

যেভাবে গেছেন সেভাবেই ফিরবেন হাসিনা? সামরিক বিমান প্রসঙ্গে যা বলল ভারত

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে। আর হাসিনাকে ফেরত পাঠানোর পর দেশে তার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নতুনভাবে তার […]

Read on Khulna Gazette Link copied
যেভাবে গেছেন সেভাবেই ফিরবেন হাসিনা? সামরিক বিমান প্রসঙ্গে যা বলল ভারত
Photo: Khulna Gazette

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে। আর হাসিনাকে ফেরত পাঠানোর পর দেশে তার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নতুনভাবে তার বিচারকাজ শুরু করতে হবে।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাতে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ব্যাকচ্যানেলে এসব শর্ত দিয়েছে ভারত। এমনকি তাকে তৃতীয় কোনও দেশে পাঠানোর চেষ্টাও বিফলে গেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে প্রশ্নটি একপ্রকার এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই’।

এর আগে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিতব্য কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে অপর এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে। বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original