Saturday, November 14, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Jashore

যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ১৫ থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে আদালতপাড়া...

Read on Dainik Jessore Link copied
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
Photo: Dainik Jessore

শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ১৫ থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে আদালতপাড়াসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, পরপর তিনটি বিকট শব্দ শুনে তারা বাইরে এসে ধোঁয়া দেখতে পান। এ সময় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে সেখানে ছুটে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগরসহ নেতাকর্মীরা।
তারা বলেন, শান্তিপূর্ণ যশোর শহরকে অস্থিতিশীল করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালাচ্ছে। এর আগে জুলাই স্মৃতির স্তম্ভেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, প্রেসক্লাব যশোরের সামনে সহকারী জজ আদালতের দেয়ালে দুটি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রদল, যুবদল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original