Wednesday, November 11, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Crime

যশোরে ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার

যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় ইমরান হোসেন (৩৮) নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের […]

Read on Khulna Gazette Link copied
যশোরে ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার
Photo: Khulna Gazette

যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় ইমরান হোসেন (৩৮) নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

গ্রেপ্তার শিক্ষক ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

ঘটনার পর শিশুটিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে শিশুটির বাবা বাদী হয়ে ২৭ অক্টোবর অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালানো হয়। পরে বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, ভুক্তভোগী শিশুটি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গত ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে শিশুটি বিদ্যালয়ে যায়। অভিযোগ অনুযায়ী, ওই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে বিদ্যালয়ের শিক্ষকদের ব্যবহৃত শৌচাগারে নিয়ে ধর্ষণ করেন। গ্রেপ্তারের পর ওই শিক্ষককে আদালতে হাজির করা হলে তিনি বিচারিক হাকিমের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original