Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
25°C Clear sky
Latest
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া 1 hour ago মেহেরপুরে ৪ দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন 1 hour ago মেহেরপুরের আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন 1 hour ago আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১৫১ জন পেয়েছেন সারের ডিলারশিপ 1 hour ago মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 1 hour ago সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন 1 hour ago সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব 1 hour ago মেহেরপুরে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত 1 hour ago
Crime

বাগেরহাটে চলছে অতিথি পাখি নিধন

শীতের ছোঁয়া লাগতেই দূরদূরান্ত থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখি। জেলার খাল-বিল ও জলাশয়গুলোকে নিরাপদ আশ্রয় ভাবলেও বাস্তবে এসব পাখির জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে শিকারিদের […]

Read on Khulna Gazette Link copied
বাগেরহাটে চলছে অতিথি পাখি নিধন
Photo: Khulna Gazette

শীতের ছোঁয়া লাগতেই দূরদূরান্ত থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখি। জেলার খাল-বিল ও জলাশয়গুলোকে নিরাপদ আশ্রয় ভাবলেও বাস্তবে এসব পাখির জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে শিকারিদের পাতা ফাঁদ। বাগেরহাটের নানা বিলে জালসহ বিভিন্ন উপায়ে পাখি ধরা হচ্ছে। আরও উদ্বেগজনক হলো, রাতের অন্ধকারে সাউন্ড বক্সে পাখির ডাক বাজিয়ে ঝাঁককে টেনে আনা হচ্ছে এবং সেই ফাঁদে পা দিলেই ধরা পড়ছে অতিথি পাখি। এরপর ধরা পড়া পাখিগুলো আড়ালে-আবডালে জেলার বিভিন্ন হাট-বাজারে হাতবদল হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, বাগেরহাটের চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলার বিস্তীর্ণ বিলে সংঘবদ্ধ চক্র পাখি নিধনে নেমেছে। মায়ারখালি, কেন্দ্রের বিল, খরিয়া বিল, কোদালে বিল, সোনাখালী, রুয়েরকুল, কালশিরা, বারাশিয়া ও সাবোখালীসহ বিভিন্ন জলাভূমিতে এখন ফাঁদের ছড়াছড়ি। স্থানীয়দের শঙ্কা, শীত যত জেঁকে বসবে এবং পরিযায়ী পাখির আমদানি যত বাড়বে, শিকারিদের তৎপরতাও ততই বেড়ে যাবে।

গভীর রাতে বিলের নির্জনতায় সাউন্ড বক্সে নানান প্রজাতির পাখির ডাক শোনানো হয়। আসল ভেবে সেই ডাকে সাড়া দিয়ে জলাশয়ে নামলেই জাল ও অন্যান্য ফাঁদে আটকে যাচ্ছে পাখিগুলো। শিকারিদের একেকজন প্রতিদিন কয়েকটি থেকে শুরু করে কয়েক ডজন পর্যন্ত পাখি ধরছে। এলাকাবাসীর ধারণা, তিন উপজেলার বিভিন্ন বিল মিলিয়ে প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার পাখি শিকার করা হচ্ছে।

ধরা পড়া এসব পাখি বিক্রির জন্য গড়ে উঠেছে একাধিক স্থান। ফকিরহাটের ফলতিতা বাজার ছাড়াও পাগল মার্কেট, কোদালিয়া, মোল্লারকুল, সরসপুর, চুনখোলা, চান্দেরহাট ও কামারগ্রামে লুকিয়ে পাখি কেনা-বেচা হওয়ার অভিযোগ রয়েছে।

ক্রেতা সেজে ফকিরহাটের ফলতিতা বাজারে গেলে বিক্রেতাদের মধ্যে ক্যামেরা এড়িয়ে চলার প্রবণতা দেখা যায়। ভিডিও ধারণে বাধা দিয়ে তাঁরা নিজেদের বেচাকেনা গোপন করার চেষ্টা করেন। বাজারের এক প্রান্তে পুলিশ থাকলেও অন্য প্রান্তে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাখি বিক্রির চেষ্টা চলছিল। সেখানে এক বিক্রেতা চারটি হাঁসজাতীয় পাখির দাম হাঁকেন সাড়ে তিন হাজার টাকা। পরে ক্যামেরা দেখে ক্ষুব্ধ হয়ে তিনি জায়গা ছেড়ে চলে যান।

এলাকার বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, জাল ও নানা ফাঁদের পাশাপাশি সাউন্ড বক্স বাজিয়ে নিয়মিত অতিথি পাখি নিধন চলছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এসব বিল ও জলাশয় পরিযায়ী পাখিশূন্য হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে শিকারিদের রোষানলের ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ প্রসঙ্গে ফকিরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান জানান, “সংবাদমাধ্যমের বরাতে অতিথি পাখি শিকারের খবর তাঁরা পেয়েছেন। কোথায় কোথায় পাখি ধরা ও বিক্রি হচ্ছে, তা খতিয়ে দেখে বন বিভাগের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে বাগেরহাটের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির জানান, অভিযোগ ওঠা তিন উপজেলায় তাঁদের জনবল মাত্র তিনজন। এত কম সংখ্যক কর্মী নিয়ে নিয়মিত তদারকি করা কঠিন হলেও বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে দেখছেন। জাল ও বিভিন্ন ফাঁদ দিয়ে পাখি শিকারের অভিযোগ তদন্ত করে প্রশাসনের সহায়তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখা ও জীববৈচিত্র‍্য বাঁচাতে অতিথি পাখি নিধন ও কেনা-বেচা বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। তাঁদের মতে, শীতের অতিথি পাখিদের নির্বিঘ্ন বিচরণ নিশ্চিত করতে শুধু অভিযান চালালেই চলবে না, বরং নিয়মিত নজরদারি ও মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোও সমান জরুরি।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original