Monday, November 23, 2026 Khulna, Bangladesh
24°C Partly cloudy
Latest
গাংনীতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার 11 minutes ago শিববাড়ি মোড়ে ব্র্যাক ব্যাংকে অগ্নিকাণ্ড 13 minutes ago ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। 16 minutes ago পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল 16 minutes ago কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 17 minutes ago বাগআঁচড়ায় নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা 17 minutes ago কাশিমাড়ীতে যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত 18 minutes ago স্মৃতিতে সাংবাদিক মোস্তাফিজুর রহমান: আলোচনা-সমালোচনার মাঝে এক পরিচিত জীবন 18 minutes ago
Crime

মেহেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

মেহেরপুরের গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাজিপুর গ্রাম থেকে তাদের আটক করে গাংনী থানা পুলিশের […]

Read on Khulna Gazette Link copied
মেহেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক
Photo: Khulna Gazette

মেহেরপুরের গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাজিপুর গ্রাম থেকে তাদের আটক করে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কাজিপুর মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন শুভ (২২) ও শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৯)। পুলিশ তাদের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কর্মী হিসেবে শনাক্ত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে কাজিপুর এলাকায় পোস্টারিং, রাতের আঁধারে সড়কে টায়ার জ্বালানোসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে আটক দুই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে গাংনী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, স্থানীয় বাসিন্দারা দুইজনকে আটকের পর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা দুজনই ছাত্রলীগের কর্মী। এ ঘটনায় তাদের একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original