Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Jashore

পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু’ছেলে আয়ুব আলী সরদার (৩৫) ও ইমান আলী সরদার (৩৭) ও ছেলে হাসান(১৮)। আহতদের মধ্যে আয়ুব আলী মাঁথা ফেটে রক্তাক্ত...

Read on Dainik Jessore Link copied
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
Photo: Dainik Jessore

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু’ছেলে আয়ুব আলী সরদার (৩৫) ও ইমান আলী সরদার (৩৭) ও ছেলে হাসান(১৮)। আহতদের মধ্যে আয়ুব আলী মাঁথা ফেটে রক্তাক্ত জখম হয়েছে।
২৩ নভেম্বরের সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার লতা ইউনিয়নের গঙ্গারকোনায় দু’পক্ষের মধ্যে মারপিটের এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
স্থানীয়রা জানান, ইমানের বাড়ি সংলগ্ন জলাশয়ে প্রতিবেশি ইউনুছ সরদারের কাঁকড়া ধরা আটন পাতা নিয়ে তর্ক-বিতর্কের জেরে এ মারপিটের ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত ইমান আলী সরদার জানান, প্রতিবেশি ইউনুস সরদার গংদের সাথে বিরোধ দীর্ঘদিনের। এর সুত্র ধরে সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ইমানের বাড়ির সামনে রাস্তার উপর ইউনুছ আলী সরদারের সাথে তর্ক সৃষ্টি হয়।
তিনি অভিযোগ করেন গন্ডগোলের এক পর্যায়ে প্রতিপক্ষ ইউনুছ আলী ও তার ভাই আঃ করিম গংরা পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র সর্জিত হয়ে আমার কপালে সজোরে আঘাত করে জখম করে । এ সময় ঠেকাতে এসে ভাই আয়ুব আলীর মাথায় বাড়ি মারলে সেও রক্তাক্ত জখম হয়। পরে ছেলে হাসান এগিয়ে আসলে সে মারপিটের শিকার হয়।
এ ঘটনায় ইমান আলী বাদী হয়ে প্রতিপক্ষ ইউনুছ আলী সরদার(৩০) আঃ করিম(২৬)আঃ হামিদ(৪৮) নুর মোহাম্মদ (৬০) ও আবুল হোসেন সরদার (৫৫) বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন।
তবে, এ অভিযোগ সম্বন্ধে ইউনুছ আলী সরদার জানান , ইমান আলী গংরা হামলা করলে আমরা প্রতিহত করেছি।
দু’পক্ষের মধ্যে মারপিটের তথ্য দিয়ে ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, এক পক্ষে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original