Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Jashore

চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরূপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত...

Read on Dainik Jessore Link copied
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
Photo: Dainik Jessore

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরূপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মোটরসাইকেলসহ নেতাকর্মীরা চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গদাধরপুরের সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাডভোকেট আলীবুদ্দিন খান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।
এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিলন, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দীন আহমেদ, সদস্য সচিব মইন উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব ইমন হাসান রকি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। গণতান্ত্রিক পরিবেশ, আইনের শাসন ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা সহিংসতায় পা না দিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। একই সঙ্গে দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এ সময় উপজেলা বিএনপি, যশোর জেলা যুবদল ও চৌগাছা উপজেলা যুবদলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original