পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী ও বাসাখালী রাস উদযাপন পরিষদ আয়োজিত এ উপলক্ষে পূজাঅর্চনাসহ হাজারো নারী-পুরুষ মিনহাজ নদী ঘাটে পূর্ণ গঙ্গাস্মানে একত্রিত হয়। পরবর্তীতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এ রাস উৎসবে প্রধান অতিথি ছিলেন লস্কর ইউপির সাবেক চেয়ারম্যান ও আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কৃষকদল নেতা আব্দুল করিম গাইন। উদযাপন পরিষদের সভাপতি মহাদেব হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরোও উপস্থিত কমিটির সম্পাদক প্রসাদ কান্তি হালদার, শিক্ষক কালিপদ মন্ডল, বিজন কুমার রায়,কলাইকৃষ্ণ সানা, ভূধর হালদার, স্বপন সরদার, যতীন্দ্র নাথ বালা,রামপ্রসাদ সরদার, অমল মন্ডল, হিতেশ্বর মন্ডল, রথীন্দ্র নাথ মন্ডল, অপরুপ হালদার, সুকুমার মন্ডল, মঙ্গল সানাসহ অনেকে।
আযোজক’রা জানান, ৯তম রাস উৎসব উপলক্ষে ৪ দিনব্যাপি কর্মসূচি’তে পদাবলী কির্ত্তন,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ধর্মীয় যাত্রাপালার অনুষ্ঠিত হবে।
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.