Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল 21 minutes ago বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প 25 minutes ago খুলনায় রেস্টুরেন্টে চাঁদার দাবিতে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ 34 minutes ago চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা 46 minutes ago কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট 46 minutes ago শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস 47 minutes ago ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি 47 minutes ago ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী 48 minutes ago
Jashore

কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবা...

Read on Dainik Jessore Link copied
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
Photo: Dainik Jessore

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন ও তাঁর সহধর্মিণী শ্রীপতিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ডালিয়া আফরোজের শ্রীপতিপুরস্থ বাড়িতে এ চুরি সংঘটিত হয়। ঘটনার সময় শিক্ষক দম্পতি ও পরিবারের অন্য সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না।
চোরেরা ছাদের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির প্রতিটি কক্ষ তছনছ করে আলমারি ও আসবাবপত্রের বিভিন্ন স্থানে থাকা মালামাল ঘেঁটে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
শেখ তামিম আজাদ মেরিন বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, তাঁর বাড়ি থেকে আনুমানিক ৮-১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭০-৮০ হাজার টাকা চুরি হয়েছে। চুরির পর বাড়ির বিভিন্ন কক্ষের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে ও তছনছ অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দিনদুপুরে জনবহুল এলাকায় শিক্ষক দম্পতির বাড়িতে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original