Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল 21 minutes ago বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প 25 minutes ago খুলনায় রেস্টুরেন্টে চাঁদার দাবিতে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ 34 minutes ago চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা 46 minutes ago কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট 46 minutes ago শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস 47 minutes ago ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি 47 minutes ago ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী 48 minutes ago
Jashore

শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। বুধবার দুপুরে উপজেলা মৎস...

Read on Dainik Jessore Link copied
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
Photo: Dainik Jessore

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের সার্বিক সহযোগিতায় শার্শা উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে জানান শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা।
ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান।
মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির ছোট-বড় বিভিন্ন মাছ নির্বিচারে ধরা পড়ে এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, আজকের অভিযানে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করা হয়। পরে জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য দপ্তর জানায়, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ জালের অবাধ ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে উপজেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original