Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
Crime

যশোরে ফেনসিডিল মামলায় কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে ফেনসিডিলের মামলায় ঝিকরগাছার মাদক কারবারি হাশেম আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। হাশেম ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন। […]

Read on Khulna Gazette Link copied
যশোরে ফেনসিডিল মামলায় কারবারির যাবজ্জীবন কারাদণ্ড
Photo: Khulna Gazette

যশোরে ফেনসিডিলের মামলায় ঝিকরগাছার মাদক কারবারি হাশেম আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। হাশেম ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি আনিসুর রহমান পলাশ।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ নভেম্বর ঝিকরগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজেরালী এলাকায় মহসিনের ইটভাটার সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হাশেম ও একই উপজেলার পুরন্দরপুর গ্রামের কালামকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা আলাদা দুটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২৫ বোতল করে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) ওমর শরীফ বাদী হয়ে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১১ সালের ৭ ডিসেম্বর দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা, থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

মামলার বিচার চলাকালে অপর আসামি কালামের মৃত্যু হওয়ায় তার বিরুদ্ধে মামলার কার্যক্রম নিষ্পত্তি করা হয়। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হাশেমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ মামলার রায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

খুলনা গেজেট/উউরা  

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original